1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী সফল অভিযান; ১০০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত

রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাতে উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরি খাসমহল বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে ১০০০ পিস ইয়াবা, নগদ অর্থ এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ পারভিন আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী আর্মি ক্যাম্প জানতে পারে, কালিপুর ইউনিয়নের গুনাগরি বাজার এলাকায় কুখ্যাত মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর আলম (৩৬) তার নিজ বাসভবনে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০:৩০ ঘটিকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মূল হোতা জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘর তল্লাশিকালে তার স্ত্রী ও মাদক ব্যবসার সহযোগী পারভিন আক্তারকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চলাকালীন আটককৃত আসামির হেফাজত থেকে – ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট।ইয়াবা বিক্রির নগদ ১৩,৩৩০/- টাকা এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার একটি ব্যাংক চেক। ৩টি লিখিত ও ৩টি খালি স্ট্যাম্প। ১টি সিসিটিভি ক্যামেরা, ১টি ২০ ইঞ্চি সিঙ্গার মনিটর, ১টি টিভি অ্যাডাপ্টার, ৪টি মোবাইল ফোন এবং ৪টি সিম কার্ড, জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারিকে উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (LEA) নিকট হস্তান্তর করা হয়েছে। পলাতক মূল হোতা জাহাঙ্গীর আলমকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

বাঁশখালী সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার জননিরাপত্তা রক্ষা এবং তরুণ প্রজন্মকে মাদকের মরণব্যাধি থেকে বাঁচাতে সেনাবাহিনীর এই মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park