1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নে উন্নয়ন বার্তা নিয়ে আমিরুল ইসলাম খান আলিমের নির্বাচনী পথসভা

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

আশিকুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে রাজনৈতিক মাঠে সরব হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম। এরই ধারাবাহিকতায় বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় ৬নং বড়ধুল ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিনী মোছাঃ শাহানাজ প্রাধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আয়নান হক, সাবেক আহ্বায়ক, বড়ধুল ইউনিয়ন বিএনপি, মোঃ মোশারফ আকন্দ, সাবেক যুগ্ম আহ্বায়ক, বেলকুচি থানা বিএনপি, সুমন শেখ, সদস্য সচিব, বড়ধুল ইউনিয়ন যুবদল, কছির উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি, বড়ধুল ইউনিয়ন যুবদল।
এছাড়াও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমিরুল ইসলাম খান আলিম নির্বাচিত হলে বড়ধুল ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ভাঙনপ্রবণ এলাকায় বাধ (রক্ষা বাঁধ) নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের আশ্বাস দেওয়া হয়।

তারা আরও বলেন, এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। এ সময় নেতারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
পথসভাটি আয়োজন করে ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির ৫ ও ৬ নং ওয়ার্ড শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park