1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে নির্বাচনী সমীকরণে নতুন মোড়: বিএনপির বিদ্রোহী প্রার্থীর বাসায় জামায়াত প্রার্থীর সাক্ষাৎ।

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো রোমন হায়দার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীর বাসায় জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ। বুধবার সন্ধ্যায় বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা ও বিদ্রোহী প্রার্থী ড. সাইদুজ্জামান কামালের নিজ বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহসিন।
জানা গেছে, সাক্ষাৎকালে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়। যদিও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক সমঝোতা বা সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়নি, তবে এই সাক্ষাৎকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ড. সাইদুজ্জামান কামাল আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দুই প্রার্থীর এই সাক্ষাৎ বাঞ্ছারামপুরের ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে কৌশলগত বোঝাপড়া কিংবা পরোক্ষ রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত বহন করতে পারে। যদিও উভয় পক্ষ থেকেই বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হচ্ছে, তবে নির্বাচনের শেষ মুহূর্তে ভোট বিভাজন, কৌশল পরিবর্তন কিংবা সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনের নির্বাচনী পরিস্থিতি দিন দিন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কৌতূহলোদ্দীপক হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park