1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাভারে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ শান্ত খান সাভার উপজেলা প্রতিনিধি

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

গতকাল (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাভার থানাধীন যাদুরচর–মধুরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) মো. আব্দুস সালামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ডালিম (৪২) ও মো. জিন্নাত আলী (৪৩)। মো. ডালিমের পিতা মরহুম লাট মিয়া ও মাতা আলেয়া বেগম। তিনি যাদুরচর এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার মো. জিন্নাত আলীর পিতা মরহুম মতি মিয়া ও মাতা সরলা বেগম। তিনিও একই এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. ডালিমের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে গাঁজা ও ইয়াবা। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৬৩, তারিখ ২৪ জানুয়ারি ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park