1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে নারী নেতৃত্বে জোনায়েদ সাকির আস্থাভাজন ময়না আক্তার ‘অগ্নি কন্যা’।

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ব্রাহ্মনবাড়িয়া জেল প্রতিনিধি: মোঃ রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের নারী নেতৃত্ব বলতে এখন প্রথম কাতারেই উঠে আসে একটি নাম—ময়না আক্তার, যিনি পরিচিত ‘অগ্নি কন্যা’ নামে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি যখন বাঞ্ছারামপুরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেন, তখন থেকেই তার পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ শুরু করেন ভেলানগরের এই নারী নেত্রী। মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেন জোনায়েদ সাকির রাজনীতির বার্তা।
উঠান বৈঠক, পথসভা থেকে শুরু করে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন ময়না আক্তার। নিজের গ্রাম ছলিমাবাদ থেকে শুরু করে ধীরে ধীরে পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে তার সাংগঠনিক কার্যক্রম। বক্তৃতা ও সাংগঠনিক দক্ষতায় অল্প সময়েই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
জোনায়েদ সাকির প্রতিটি কর্মসূচিতে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করেন ময়না আক্তার। বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলায় গণসংহতি আন্দোলনের নারী নেতৃত্বের শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি।
নিজেকে নেতা নয়, বরং জোনায়েদ সাকির একজন কর্মী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ময়না আক্তার। তার ভাষায়, খেটে খাওয়া মানুষের রাজনীতির কারণেই তিনি এই দলে যুক্ত হয়েছেন।
আজ বাঞ্ছারামপুরের ১৩টি ইউনিয়নে তিনি শুধু ময়না আক্তার নন—পরিচিত ‘অগ্নি কন্যা ময়না আক্তার’ নামেই

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park