1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জে এলপিজি অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে জরিমানা প্রদান।

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

রাসেল মাহমুদ
ট্রাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ও মজুদ রাখায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা প্রদান করা হয়েছে।

রবিববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার আউশকান্দি ও দেবপাড়া বাজারে অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩০৬ টাকার পরিবর্তে অতিরিক্ত দামে গ্রাহকের নিকট বিক্রি করা হচ্ছে

এ অভিযোগে দেবপাড়া বাজারের ‘কথা ট্রেডাস (প্রো. আজিজুর রহমান)’ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের অনুরোধ করা হয়, এলপিজি গ্যাস ক্রয়ের সময় অবশ্যই ক্রয় মেমো সংগ্রহ করতে। কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে হবে।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park