1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের মিশনমোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর ঘুরে গোল চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ, যুগ্ন আহবায়ক রেজাউল করিম মানিক,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইদুল ইসলাম,সদস্যসচিব নাজমুল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কল্লোল ,আদিতমারির আহ্বায়ক রনিসহ অনান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অবিলম্বে মুছাব্বিরকে হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park