1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পঠিত

সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী রাবেয়া হাসপাতাল সহ বিভিন্ন সময় বেসরকারি হাসপাতালে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রোববার সকালে চৌমুহনী শহরের
পাবলিক হল চত্বরে ” প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ” বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নোয়াখালীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বারবার সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে একদিকে রোগীরা যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

বক্তার সম্প্রীতি রাবেয়া হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহবান জানান।
একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন, রাবেয়া প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবু নাসের, লাইফ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আবু তাহের সহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park