1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদের এসকে সফিকুল ইসলাম সফিক।

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো. রোমন হায়দার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এসকে সফিকুল ইসলাম সফিক। তিনি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত হয়ে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এ বিষয়ে এসকে সফিক বলেন, নির্বাচিত হলে তিনি সংসদে গিয়ে বাঞ্ছারামপুরবাসীর প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। একটি সুন্দর, আধুনিক ও শান্তিপূর্ণ বাঞ্ছারামপুর গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি ক্ষমতায় গেলে বাঞ্ছারামপুরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও জানান, তার দল দীর্ঘ ১৭টি বছর ধরে মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে গিয়ে নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছে। নির্বাচনে জয়ী হয়ে বাঞ্ছারামপুর উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে চান তিনি।
এসকে সফিকুল ইসলাম সফিক বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের সন্তান। এলাকায় তার ব্যাপক পরিচিতি ও জনসমর্থন রয়েছে। ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের দলীয় প্রতীক ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি ঢাকার মিডিয়াতেও তিনি আলোচিত মুখ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
নির্বাচন প্রসঙ্গে এসকে সফিক বলেন,
“ইনশাআল্লাহ, এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাদের হয়ে কাজ করবো। আমি বাঞ্ছারামপুরকে নিয়ে স্বপ্ন দেখি। পুরো দেশের কাছে বাঞ্ছারামপুরকে ভিন্নভাবে পরিচিত করতে চাই। আগামী নির্বাচনে আমি এই আসন থেকে লড়াই করবো—আপনারা আমার পাশে থাকবেন।”
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। জানা গেছে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য এই আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে এই আসনে কে হবেন আগামী এমপি—তা নিয়ে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন চলছে।
এই প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদের প্রার্থী এসকে সফিকুল ইসলাম সফিক বাঞ্ছারামপুরবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park