1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালী পৌরসভা ১নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ‎

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

‎এম মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি


‎বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র
‎কামরুল ইসলাম হোসাইনীর নির্দেশনায় ০১/১২/২৫ আজ মাগরিবের পর
‎ভাদালিয়া বড় মাদ্রাসায় বাঁশখালী পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মাহফিলে অংশ নেন—স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

‎এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
‎দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত পরিচালক আল্লামা খলিলুর রহমান শওক সাহেব ও দায়িত্বশীল শিক্ষকবৃন্দ। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

‎নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের প্রত্যাশা।”
‎তারা আরও সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে সৎ, দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
‎অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park