1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সচেতন রাজশাহীবাসী’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, প্রিপেইড মিটার সংযোগের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ওভারলোড হলে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, লো ব্যাটারির কারণে মিটার লক হয়ে পড়ে, ভুল বা পুরনো টোকেন লোড করলে মিটার কাজ করে না—এসব সমস্যায় ভোগান্তি বাড়ছে। এছাড়া বেশি ভোল্টেজের কারণে মিটার ট্রিপ করে এবং চার্জ দেওয়ার পর সংযোগ পুনরুদ্ধার করাও কঠিন হয়ে পড়ছে। অনেক গ্রাহক অতিরিক্ত বিল ও রিচার্জের বাড়তি খরচেরও অভিযোগ তুলেছেন।

মানববন্ধনে অংশ নেওয়া এম এ সবুর নামের এক ব্যক্তি বলেন, “আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে, বিদ্যুতের স্ল্যাব সমন্বয় করতে হবে, ডিমান্ড চার্জ বাতিল করতে হবে এবং নতুন সংযোগে জটিলতা দূর করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, সমাজসেবক এ বি সিদ্দিক এবং ২ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park