1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ইসলামপুর সৌদি সরকারের দুম্বার মাংস বিতরণ।

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

বাকিরুল ইসলাম
জামালপুর প্রতিনিধি:

জামালপুরে ইসলামপুর অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জানা যায়, জেলা প্রশাসনের মাধ্যমে ইসলামপুর উপজেলায় মোট ৪৩ কার্টন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়। শনিবার (১ নভেম্বর) বিকলে ৫ টার দিকে বরাদ্দপ্রাপ্ত মাংস উপজেলা পরিষদে পৌঁছায় এবং পরবর্তীতে তালিকাভুক্ত এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে তা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

ইউএনও তৌহিদুর রহমান বলেন, অসহায় ও অনাথ শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের সকল শ্রেণির মানুষ যদি সহযোগিতার হাত বাড়ায়, তবে এই শিশুরাই আগামী দিনের আলোকবর্তিকা হয়ে উঠবে।

ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park