1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবিতে জন্মাষ্টমী উদযাপন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন

মঙ্গল শোভাযাত্রা, পূজা-অর্চনা, গীতাপাঠ ও কীর্তনসহ নানা ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ উদযাপিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পূজা-অর্চনা, ভক্তিমূলক গীতাপাঠ ও হরিনাম কীর্তনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) বলেন, “বিশ্ববিদ্যালয় সকল ধর্ম ও মতের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির স্থান।” বক্তব্যের এক পর্যায়ে তিনি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যবিপ্রবি ক্যাম্পাসে একটি স্থায়ী মন্দির স্থাপনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপাচার্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (ট্রেজারার), প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park