1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে জেলা পুলিশের এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার থানা পুলিশ ও জেলা পুলিশের আয়োজনে মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় দেশীয় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সাথে ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সাইবার অপরাধ থেকে সতর্ক থাকা এবং বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার পরমর্শ দেন।

এছাড়াও সাইবার জগতে নিরাপদ থাকা এবং মাদকমুক্ত সুস্থ জীবনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান কেেরন। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন শিক্ষার্থীদের জন্য এ ধরনের জীবনমুখী ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় পোরশা থানা ও জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এবং পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

এসময় শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দানিপুকুর সাধুপল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সচতেনতামূলক সভায় যোগদেন। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park