1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠি পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ঝালকাঠি পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মেরিন সুলতানা। এ সময় তিনি বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।
পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশে সার্ভিস রুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নতমানের খাবার পরিবেশন নিশ্চিত করা, ড্রেস রুলস অনুসরণ করে পোশাক পরিধান, ছুটি ও টিএ বিল প্রাপ্তিতে ন্যায্যতা নিশ্চিত করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণ করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে অবসর গ্রহণকারী পুলিশ সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
পরে পুলিশ সুপার মেরিন সুলতানার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার অগ্রগতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করা, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলাগুলোর অগ্রগতি বিশ্লেষণ, তদন্তের মানোন্নয়ন এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।
এ সময় মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি ও দস্যুতা প্রতিরোধ, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ ছাড়া অফিসার ও ফোর্সের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স সদস্যদের পুরস্কৃত করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park