
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা বাজারে মেসার্স কৃষিমন্ত্র মেশিনারীজে কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বিক্রি করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষকদের মাঝে সার বিক্রি করা হয়। এ সময় সার বিক্রির কার্যক্রম তদারকি করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মহিবুর রহমান।
সার বিক্রির সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল, স্বেচ্ছাসেবক দল নেতা শহিজল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপসহকারী কৃষি কর্মকর্তা মহিবুর রহমান জানান, কৃষকদের মাঝে সরকারি নিয়ম মেনে সার বিতরণ করা হয়েছে। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হয়নি।