1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার।

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী উত্তরপাড়া এলাকায় শফিকুল নামে এক ব্যক্তির বাড়িতে ২১, আগস্ট শুক্রবার,অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডসহ আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি বিপুলসংখ্যক ভুয়া এনআইডি কার্ড পাওয়া গেছে বলে জানা গেছে।
একই ব্যক্তির বাড়িতে এতগুলো ভুয়া এনআইডি কার্ড কীভাবে সংরক্ষিত ছিল এবং এগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ভুয়া এনআইডি কার্ড তৈরির সঙ্গে কোনো চক্র জড়িত কি না, কিংবা এসব কার্ড ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
এ ঘটনায় ভুয়া এনআইডি কার্ডের উৎস, ব্যবহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়া স্থানীয়রা জানান, এলাকায় ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত।
তাকে ধরাতে এলাকাবাসী স্বস্তির নি:শ্বাস ফেলছে।
উক্ত আসামী কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park