1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর।

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পঠিত

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নবযোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। তিনি ২৮তম বিসিএসের মাধ্যমে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি পরিচিতি অর্জন করেছেন।

অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার হিসেবে সিআইডিতে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী থেকে বিদায় নেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের বিভিন্ন অভিযান পরিচালিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে তিনি প্রশংসা অর্জন করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park