1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রম বিষয়ে অবহিতকরণে ঝালকাঠিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা, ভূমির যথাযথ ব্যবহার বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর আধুনিক ও কার্যকর ভূমি জোনিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মিজ জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মৌজা ও প্লটভিত্তিক ভূমির তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার, ভূমির শ্রেণিবিন্যাস, পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর ভূমি জোনিং কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত, আধুনিক ও টেকসই করার পাশাপাশি কৃষি, আবাসন, শিল্প, যোগাযোগসহ বিভিন্ন খাতে ভূমির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল ভূমি জোনিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মৌজা ও প্লটভিত্তিক ভূমির তথ্য সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেসব তথ্য বিশ্লেষণের ফলে ভবিষ্যতে ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে।
এ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ধারণা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park