1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ক্যাশিয়ার পদে গোলাম মোস্তফা খানের ব্যাপক প্রচারণা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত

জুলহাজ খাঁন নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। শ্রমিক ঐক্য জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে রেজিস্ট্রেশন নং-রাজ: ২৩৮-এর আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে ক্যাশিয়ার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম মোস্তফা খাঁন। তিনি তালা-চাবি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে তিনি সংগঠনের শ্রমিক-কর্মচারীদের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেছেন।
গোলাম মোস্তফা খান বলেন, নির্বাচিত হলে সংগঠনের স্বার্থে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের অধিকার, কল্যাণ ও ন্যায্য দাবির বিষয়ে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবেন।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও তাঁর সমর্থকরা ভোটারদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের সমর্থন আদায়ে চলছে নানা তৎপরতা।
আগামী ২৬ সেপ্টেম্বরের নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের মধ্যে আগ্রহ। ক্যাশিয়ার পদে ‘তালা-চাবি’ প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা খান শেষ পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের কতটা সমর্থন পান, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park