1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান।

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের শহীদ সাটু হল কমপ্লেক্সে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা ১৫ মিনিটে শহীদ সাটু হল অডিটোরিয়ামের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেলের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদস্য মো. সৈয়দ মোস্তাফিজুর রহমান শিমুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অকিলুর রহমান অকিল, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, সহ-দপ্তর সম্পাদক ইয়াকুব আরাফাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সাধারণ সম্পাদক মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, মানবসেবা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, অগ্রগতি’—এই মূলনীতিকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park