1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় ২৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

সজিব আহমেদ
ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ইং

ময়মনসিংহের ভালুকায় পিকআপ ভ্যানের বডিতে বিশেষ কৌশল বা গোপন প্রকোষ্ঠ তৈরি করে বিপুল পরিমাণ মাদক পাচারের অভিনব এক চেষ্টার রহস্য উন্মোচন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মেজরভিটা এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান সূত্রে জানা যায়, গোপনীয় তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল মেজরভিটা এলাকায় অবস্থান নেয়। সেখানে মা-বাবার দোয়া ও ‘হানিফ’ লেখা একটি হলুদ রঙের টাটা এস (TATA Ace) ছোট পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি শুরু করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা। দৃশ্যত সাধারণ পণ্য পরিবহনের বাহন মনে হলেও, গাড়িটির চালকের আসন এবং পেছনের বিশেষ কৌশলে লুকানো গোপন চেম্বার পরীক্ষা করতেই বেরিয়ে আসে ২৯ কেজির বিশাল গাঁজার চালান।

মাদকের এই বড় চালানটি জব্দের পাশাপাশি পরিবহন কাজে ব্যবহৃত হলুদ রঙের পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকেই জব্দ করে হেফাজতে নিয়েছে র‍্যাব। একই সাথে মাদক পাচারের সাথে সরাসরি জড়িত থাকা গ্রেফতারকৃত গাড়িচালককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ঢাকা–ময়মনসিংহ রুটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে মাদক কারবারিরা ইদানীং পণ্যবাহী ছোট যানবাহনের কাঠামো পরিবর্তন করে এ ধরনের বিশেষ প্রকোষ্ঠ বা গোপন চেম্বার বানিয়ে মাদক পরিবহন করছে। এ ঘটনার সাথে কোনো বড় মাদক সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, তা বের করতে বিস্তার তদন্ত চালানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park