1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস।

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার

সমিত রায়

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর এলাকার বারনই ও রানী নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শনিবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ এই জালগুলো ধ্বংস করে দিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি ভবানীগঞ্জ পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া রানী নদী ও তাহেরপুর পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া বারানই নদীতে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার বিভিন্ন জাতের প্রাকৃতিক পোনা মাছ ধরে মৎস্য সম্পদ ও জলজ প্রাণী ধ্বংস করে আসছিলের। এই ঘটনায় স্থানীয় লোকজন উপজেলা মৎস্য অফিসে অভিযোগ দেন। বিষয়টি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী ভূমি কমিশনারকে অবহিত করা হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান ও কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বাগমারা থানার পূর্বপাশে বারানই ও রানী নদী সংযোগস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ৫৫ টি চায়না দুয়ারী জাল জব্দ করেন। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, অভিযানের খবর পেয়ে জেলেরা নদীতে তাদের জাল ফেলে রেখে আগেই পালিয়ে যায়। জব্দ করা জালগুলো মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ হওয়ায় সেগুলো পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park