1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীর চারঘাটে ২০০ বোতল স্কাফসহ আটক ২।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২০০ বোতল অবৈধ আমদানিকৃত কোডিনযুক্ত মাদকদ্রব্য ESkuf-সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও আলামত জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে চারঘাট মডেল থানাধীন খোর্দ্দগোবিন্দপুর এলাকায় ১ নম্বর আসামির নিজ বসতবাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো—খোদগোবিন্দপুর এলাকার মৃত লাবলুর ছেলে মোঃ পলাশ (২৩) এবং ঝিকরা (উত্তরপাড়া) এলাকার মোঃ জমির মিয়ার ছেলে মোঃ জনি (২৩)। ঘটনার সাথে জড়িত পলাতক বাকি দুই অভিযুক্ত হলো—ঝিকরা এলাকার মোঃ সম্রাট ইসলাম (৩০) ও খোদগোবিন্দপুর এলাকার মোঃ তুষার আহাম্মেদ (২৯)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল চারঘাটের খোর্দ্দগোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। আসামিরা মোটরসাইকেলে করে খাকি রঙের কার্টুন ও প্লাস্টিকের ব্যাগে করে মাদক বিক্রির জন্য অবস্থান করছিল। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে হাতেনাতে পলাশ ও জনিকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পলাশের নিকট থাকা কার্টুন থেকে ১৫০ বোতল এবং জনির প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ বোতলসহ মোট ২০০ বোতল ESkuf (মোট ২০,০০০ মি.লি.) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পলাতক সম্রাট ও তুষারের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল।

পুলিশের সিডিএমএস (CDMS) তথ্য ভাণ্ডার পর্যালোচনা করে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি পলাশের বিরুদ্ধে চারঘাট থানায় পূর্বেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে । পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park