1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাদ্রাসা বোর্ড-এ কক্সবাজার জেলায় ১২৭১ নাম্বার পেয়ে শীর্ষ স্থানে কুতুবদিয়ার মীম।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

কক্সবাজার জেলার অন্তর্গত দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অবস্থিত বাতিঘর সংলগ্ন ধুরুং আইডিয়াল দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থী ইফসিতা আরেফিন মীম ২০২৬ সালে অনুষ্ঠিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে সকল বিষয়ে এ+ সহ ১২৭১ নাম্বার পেয়ে কক্সবাজার জেলায় শীর্ষ স্থানে রয়েছে। সে বিগত বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-মাদ্রাসা অভিন্ন সিলেবাসে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত হয়ে ইতিপূর্বে অনেক খ্যাতি অর্জন করে।

অত্র মাদ্রাসার দাখিল শাখার প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি জনাব
আব্দুল মুবিন তার আপন চাচা, বাবা আবু আক্কাছ ইশতিয়াক অত্র প্রতিষ্ঠানের প্রধান
শিক্ষক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি, মা
শামসুন্নাহার শাহীন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষিকা।

কৃতী ছাত্রী মীম তার এই অসামান্য কৃতিত্বের জন্য মা, বাবা, অত্র প্রতিষ্ঠানের
শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ
করেন এবং উচ্চ শিক্ষা চালিয়ে যেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park