1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোস্তাক আহমেদ বিল্টুর জন্মদিন উদযাপিত৷

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের উপচে পড়া ভালোবাসায় সিক্ত হয়ে উদযাপিত হলো আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোস্তাক আহমেদ বিল্টুর জন্মদিন। এ উপলক্ষে গতকাল রাতে তাঁর বাসভবন ও দলীয় কার্যালয়ে কেক কাটা এবং দোয়ার আয়োজন করা হয়।অনুষ্ঠানে আড়ানী পৌরসভা ও চারঘাট-বাঘা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা মোস্তাক আহমেদ বিল্টুর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক সাফল্য কামনা করেন।জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়ে মোস্তাক আহমেদ বিল্টু উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের এই ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আগামী দিনে আড়ানী পৌরসভার মানুষের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”অনুষ্ঠান শেষে দলের ঐক্য ও সমৃদ্ধি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park