1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মহাদেবপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

জুলহাজ খাঁন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য/সংরক্ষিত মহিলা সদস্য, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী,
কাম-কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
এতে প্রশিক্ষনদেন উপজেলা ক্রোঅডিনেটর আইয়ুব আলি, প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে আইনগত বিধান, মামলা পরিচালনার প্রক্রিয়া, বিরোধ নিষ্পত্তির কৌশল এবং সংশ্লিষ্ট দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park