1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

​১০ কাঠা জমিতে নতুন পদ্ধতিতে করলা চাষ: পোরশার কৃষক জুয়েল বাবুর সাফল্য।

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি: আমির উদ্দীন বাবু
নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড়রনাইল মরাকাটা গ্রামের কৃষক জুয়েল বাবু নতুন পদ্ধতিতে করলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। কম খরচে ভালো ফলনের আশায় এবার তিনি ১০ কাঠা জমিতে এই সবজির আবাদ করেছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে পরীক্ষামূলকভাবে অল্প কিছু জমিতে করলা চাষ করে সফলতা পান জুয়েল বাবু। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চলতি মৌসুমে তিনি ১০ কাঠা জমিতে নতুন আধুনিক পদ্ধতিতে করলা চাষ করেন। এতে তাঁর খরচ হয়েছে প্রায় ১৮ হাজার টাকা।

​বর্তমানে জমিগুলোতে সবেমাত্র করলা ধরতে শুরু করেছে। গাছের সতেজতা ও চমৎকার ফুল-ফল দেখে চলতি মৌসুমে ভালো লাভের আশা করছেন তিনি।
​কৃষক জুয়েল বাবু জানান, “আগে অল্প জমিতে চাষ করে ভালো ফলন দেখে উৎসাহিত হই। এবার নতুন পদ্ধতি অনুসরণ করে ১০ কাঠা জমিতে চাষ করেছি। খরচ ১৮ হাজার টাকার মতো পড়েছে। আশা করছি বাজারদর ভালো থাকলে সব খরচ উঠিয়ে ভালো লাভ করতে পারব।”

​স্থানীয় অন্য কৃষকরা জানান, জুয়েল বাবুর এই নতুন পদ্ধতির সাফল্য দেখে অনেকেই এখন করলা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park