1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার বাহাদুরপুর গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

​আটককৃতরা হলেন- পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে জোবায়ের (৩৬) এবং নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের আনারুলের ছেলে বুলেট (২৬)। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ ওই দুই বাংলাদেশিকে আটক দেখিয়েছে।

​স্থানীয় ও বিশেষ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের আঁধারে ওই দুই যুবকসহ আরও কয়েকজন গরু আনার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের বাহাদুরপুর এলাকায় প্রবেশ করেন। এসময় ওই এলাকায় তাদের উপস্থিতি ও ঘোরাঘুরি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাদের আটকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হলে স্থানীয় জনতা তাদের আটক করে হবিবপুর থানা পুলিশে সোপর্দ করে।

​এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের নিতপুর বিওপি ক্যাম্পের একটি সূত্র জানায়, লোকমুখে দুজন বাংলাদেশিকে আটকের কথা তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি। তথ্যের সত্যতা নিশ্চিত হতে বিজিবি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে বলে সূত্রটি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park