1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

এনামুল হক রাশেদী, স্টাফ করেসপন্ডেন্টঃ

সিলেট জেলা বিএনপির নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁর সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা। আগামী পরশুদিন স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে স্টেলিং তারিয়াংয়ের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে স্টেলিং তারিয়াংয়ের গ্রহণযোগ্যতা বেড়েছে। তাঁর এই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তাঁর অনুসারীরা।
তৃণমূলের নেতাকর্মীরা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। তবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত, অপপ্রচারের মাধ্যমে নয়।
ঘোষিত মানববন্ধন থেকে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধ, দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নিশ্চিত এবং যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচিকে সফল করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park