1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের অসহায়, নিঃসন্তান বিধবা মিলন রাণী দাসের ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের সংবাদ গনমাধ্যমে প্রকাশিত
হলে,উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হয়।
এরই ধারাবাহিকতায়,
সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন নিজ উদ্যোগে মিলন রাণী দাসের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দুই বান্ডিল ঢেউটিন (টিন) এবং ইউএনওর ব্যক্তিগত অর্থায়ন থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করে আসা মিলন রাণী দাস প্রশাসনের এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের দেওয়া ঢেউটিন এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মিলন রাণী দাসের বসতঘরটি দ্রুত সংস্কার করা হবে।
এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে প্রশাসন একইভাবে দাঁড়াবে—এমনটাই তাদের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park