1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী,

রাজশাহী জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অসামান্য গৌরব অর্জন করেছে রাজশাহী বিভাগ। ক্রিকেটে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহীর বালক দল। অন্যদিকে, ফুটবলে রানার্স-আপ হয়ে রানার্স-আপ ট্রফি নিজেদের করে নিয়েছে রাজশাহীর বালিকা দল।
রাজধানীতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স-আপ দলগুলোর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী।

প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছায় রাজশাহীর বালকরা। চূড়ান্ত লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে তারা জাতীয় চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়। প্রধানমন্ত্রীর হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার সময় খেলোয়াড়দের মাঝে এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ফুটবলে রানার্স-আপ: লড়াকু রাজশাহী বালিকা দল
ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও মাঠ কাঁপিয়েছে রাজশাহীর বালিকারা। ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়ে তারা রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। মাঠের এই লড়াকু পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর কাছ থেকে রানার্স-আপ ট্রফি ও মেডেল গ্রহণ করে বালিকা দলের সদস্যরা

প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি গ্রহণ
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী মঞ্চে খেলোয়াড়দের পদক ও ট্রফি পরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি খেলোয়াড়দের এই সাফল্যে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করার জন্য তাদের অনুপ্রাণিত করেন। প্রধানমন্ত্রীর হাত থেকে এই বিশেষ সম্মাননা গ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত রাজশাহীর খুদে ক্রীড়াবিদ ও কোচিং স্টাফরা।
এ বিষয়ে রাশির মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আরাফাত রহমান ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল বলেন, রাজশাহীর এই দ্বিমুখী সাফল্যে জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তিনি আরো বলেন এই অর্জন আগামী দিনে রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছি।
এবং বাংলাদেশ সরকারের প্রধাণমন্ত্রী তারেক রহমানের ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা এই স্বপ্ন পূরণে রাজশাহী অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park