1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় সড়কে অপরাধ দমন এবং মাদক প্রতিরোধে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পোরশা থানার আয়োজনে সরাইগাছি পুলিশ বক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

​সভা শেষে প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান পোরশা থানা কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে নির্মিত সরাইগাছি পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন,

​”পোরশা উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং সড়কে ডাকাতি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ক্রাইম) জয়ব্রত পাল, সাপাহার সার্কেলের এএসপি শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী এবং কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আব্দুল গণিসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park