1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর রায়পুরায়, ২৪ইং জুলাই শুক্রবার, ৫০ পিস
ইয়াবা বড়ি সহ,রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইসমাইল আল রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার এসআই শফিউল্লাহ সিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তুলাতলী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

গ্রেপ্তার হওয়া ইসমাইল আল রাজীবের পিতা মৃত শামসুর রহমান, মাতা ফরহাদ আক্তার বানু। তার স্থায়ী ঠিকানা ঢাকার মোহাম্মদপুর থানার নুরুজ্জামান রোডের ৩/২১ নম্বর বাসা। তিনি বর্তমানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি প্রায় ৬ থেকে ৭ বছর ধরে ওই হাসপাতালে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাহিমা শারমিন হানিও একই হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তি রায়পুরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park