1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে জামায়াত প্রার্থী মো. মহসিনের পক্ষে বিশাল গণমিছিল ও পথসভা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর) প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহসিনের পক্ষে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত পথসভা ও সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহসিন। তিনি বলেন, জনগণের ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাঞ্ছারামপুরের সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দ। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রেখে জনগণের কাছে জামায়াতের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক নকিবুল হুদা এবং নবীনগর উপজেলা আমীর মোখলেছুর রহমান। তারা সবাই জনগণের অধিকার আদায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা আমীর কাজী মাওলানা আবুল বাশার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি শামীম নূর ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন দশ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতৃবৃন্দ, এনসিপির আহ্বায়ক মো. মাইনুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সহ-সভাপতি মাওলানা সারোয়ার আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ।
গণমিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের কাছে জামায়াত প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park