1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

আবুনাঈম রিপন :নরসিংদী
পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেছেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে উপস্থিত হয়েছেন আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা।

পরবর্তীতে আবেদনটি জেলা প্রশাসনের বিবেচনা শেষে। সিদ্ধান্ত পাওয়ার পরই দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

এর আগে, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

পরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী।

এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে,ডা. দীপু মনি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। প্যারোলে মুক্তির আবেদনটি গৃহীত হলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই শিক্ষা মন্ত্রীকে।

এদিকে, স্বামীর শেষকৃত্যে অংশ নিতে মানবিক দিক বিবেচনায় দীপু মনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে আশাবাদী পরিবারের সদস্যরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনের অনুমোদন পাওয়া গেছে।
আগামীকাল ৬টা থেকে ১২ঘন্টার জন্য প্যারোলে
মুক্তির নির্দেশ দিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park