1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। জাতীয় সংসদে সম্প্রতি ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সময় এই কমিটি গঠন করা হয়।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতিগত পরামর্শ প্রদান, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি দেশের আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা, পুলিশ প্রশাসন, সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

মনোয়ার হোসেন খান ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি মাগুরার রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউ এর পাটকেল বাড়িয়া নিবাসী ডাঃ নজরুল ইসলাম বিশ্বাস তাঁর জন্য অভিনন্দন জানিয়েছেন

তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে মাগুরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মাগুরার মানুষের স্বার্থ ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরতে পারবেন।

**মাগুরাবাসীর পক্ষ থেকে আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।**

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park