1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সুরুজ আলীর মুক্তি দাবিতে সরব জাতীয় সাংবাদিক সংস্থা, মামলা প্রত্যাহারের আহ্বান

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মো. সুরুজ আলীকে একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. নুরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে মো. সুরুজ আলী আদালতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। কিন্তু তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।
নেতৃবৃন্দ বলেন, একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় একজন সাংবাদিককে হয়রানির শিকার হতে হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের অবাধ কার্যক্রমের জন্য উদ্বেগজনক। এ ধরনের মামলা সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। সাংবাদিকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুসহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং সাংবাদিক সমাজকে পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park