1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ১২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনোহরপুর বিওপির একটি বিশেষ চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর বিওপির বিজিবি সদস্যরা শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৯,৬০০/- (ঊনপঞ্চাশ হাজার ছয়শত) টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চলতি মাসের সামগ্রিক সাফল্য:
মনোহরপুরের এই অভিযান ছাড়াও চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় মাদকবিরোধী কঠোর অবস্থান বজায় রেখেছে। পুরো মাসের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ০১ জন আসামিসহ ২৭১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২,০৩,১০০/- (দুই লক্ষ তিন হাজার একশত) টাকা।

মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।
তিনি সংবাদমাধ্যমকে জানান:
“ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) রোধসহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য সবসময়ে তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park