1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত




‎সাভার প্রতিনিধি

‎সাভারের আমিনবাজার ও হেমায়েতপুর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জিআর চাল, কৃষি প্রণোদনা ও সোলার লাইট বিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান।

‎অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি প্রথমে হেমায়েতপুর এলাকায় ২৫টি আধুনিক সোলার লাইটের উদ্বোধন করেন। এরপর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন। একই সঙ্গে স্থানীয় কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে কৃষি প্রণোদনা হিসেবে উন্নত জাতের ধান বীজ ও সার বিতরণ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

‎প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান সরকারের উন্নয়ন ও জনকল্যাণমুখী ভাবনার কথা তুলে ধরে বলেন, “আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন। অত্যন্ত আনন্দের বিষয় যে, ইতোমধ্যে ঢাকা-২ আসনে এই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে শুরু হয়ে গেছে।”

‎তিনি আরও বলেন, “বর্তমান সরকার সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে।

‎মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সাবেক এই মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এলাকায় কোনোভাবেই মাদকের বিস্তার সহ্য করা হবে না। কেউ মাদক সেবন, বিক্রি বা এর সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারবে না। যারা এই অপরাধের সাথে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এসময় তিনি ভাকুর্তা ও আমিনবাজার এলাকাকে আধুনিক ও একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‎সম্প্রতি প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক সফরের কথা উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন। সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সরাসরি কাজ করেছেন। বিশেষ করে যারা বিভিন্ন কারণে কারাগারে বন্দি ছিলেন তাদের মুক্তির ব্যবস্থা এবং যাদের কাগজপত্র নিয়ে জটিলতা ছিল, সেগুলো সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।



‎অনুষ্ঠানে স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ, সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান,এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park