1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাভারে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি

সাভারের তেঁতুলঝোড়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (বিকেল) তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া ও কালিনগর এলাকায় পৃথক দুটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে সহস্রাধিক গ্রামবাসীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ঢাকা জেলা যুবদলের নেতা শাওন সরকার।

বিকেলে প্রথমে পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাওন সরকার নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

পরবর্তীতে কালিনগর এলাকায় আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে আরও পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. জহির মাদবর, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলিমুদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মোবারক হোসেন, মো. সোহাগসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park