1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক।

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোর উপজেলার সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর শ্রদ্ধেয় পিতা মরহুম জান মহম্মদ মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর ৪টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার ২নং বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, “মরহুম জান মহম্মদ মন্ডল একজন সজ্জন, পরোপকারী ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, সমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।”

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন।

অন্যদিকে, গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা ২৪ ডটকম পরিবারও সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park