1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সংরক্ষিত নারী আসনে নাটকীয় মোড়—এনসিপির লিগ্যাল টিমের লড়াইয়ে ফিরছে হারানো আসন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:বি.এম.সাদ্দাম হোসেন
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে এনসিপি। দলটির শক্তিশালী ও তরুণ লিগ্যাল টিমের কার্যকর ভূমিকার ফলে প্রায় হারাতে বসা একটি আসনে নতুন করে সম্ভাবনার দ্বার খুলেছে।
জানা যায়, এনসিপির প্রার্থী মনিরা শারমিন তার মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করলেও তা নাকচ করা হয় এবং তার মনোনয়ন বাতিলই বহাল রাখা হয়। এ অবস্থায় তিনি হাইকোর্টে রিট দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে মাত্র ১৯ মিনিট দেরির কারণে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করা হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে এনসিপির লিগ্যাল টিম।
আদালতে শুনানির সময় এনসিপির আইনজীবীরা যুক্তি তুলে ধরেন যে, বিকেল ৪টার আগেই নুসরাত তাবাসসুমের সকল কাগজপত্র প্রস্তুত ছিল এবং তিনি ইসি কার্যালয়েই উপস্থিত ছিলেন। তবে প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতার কারণে সময়ক্ষেপণ ঘটে, যা প্রার্থীর দায় নয়।
এই যুক্তি আমলে নিয়ে আদালত নুসরাত তাবাসসুমের মনোনয়ন “অন মেরিট” গ্রহণের নির্দেশ দেন। ফলে এখন তার কাগজপত্রের বৈধতা যাচাই করলেই হবে—সময়জনিত জটিলতা আর বাধা হিসেবে থাকছে না।
এ গুরুত্বপূর্ণ আইনি সাফল্যের পেছনে এনসিপির লিগ্যাল টিম বা ল উইং ‘ন্যাশনাল লয়্যারস অ্যালায়েন্স’-এর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের শুনানিতে অংশ নেন তরুণ আইনজীবী মো. মনিরুজ্জামান, জহিরুল ইসলাম মুসা ও সালেহ উদ্দিন সিফাতসহ আরও অনেকে।
বিশ্লেষকরা মনে করছেন, তরুণ আইনজীবীদের এই দক্ষতা ও কৌশলগত উপস্থাপন ভবিষ্যতে দেশের আইনি অঙ্গনে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে এনসিপির জন্য এটি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park