1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) সকাল প্রায় পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বিটের শিয়ালঝোড়া এলাকায় প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড়ি ঢাল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় হাতিটি।
পড়ে যাওয়ার ফলে হাতিটির পা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক দলের সহায়তায় তাৎক্ষণিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় বন্য হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাদের আবাসস্থল সংরক্ষণে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park