1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমনিরহাটের হাতিবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পঠিত

ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতিবান্ধা থানা পুলিশ অনলাইন ক্যাসিনো চক্রের সক্রিয় ৪ জন সক্রিয় এজেন্টকে আটক করেছে।

গত ১৩ এপ্রিল রাত আনুমানিক ৯ ঘটিকার সময় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের চৌদ্দবাড়ি গ্রামের মৃত আব্দুল্লাহ তালুকদারের পুত্র সুমন তালুকদার, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ২ নং কাশীরাম গ্রামের সামছুল হক মওলানার পুত্র হাসান আল বান্না, একই এলাকার সহিদার রহমানের পুত্র সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেন তৌহিদ, ও মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র হুমায়ুন কবিরকে আটক করে হাতিবান্ধা থানা পুলিশের একটি টিম। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২০/২১/২৭ এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী জানা গেছে, আটককৃত ৪ জন মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলায় অংশগ্রহন, পরিচালনা করা, সাইবার স্পেস ব্যবহার করিয়া জালিয়াতি সহ সহায়তার করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকার অবৈধ লেনদেন করে আসছিলেন, যার প্রেক্ষিতে উক্ত কাজে ব্যবহৃত ৭ টি মোবাইল ফোন ও একটি এপ্যাছি আরটিআর (ফোরভি) ১৬০ সিসি জব্দ করা হয়েছে।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ রমজান আলী বলেন, আটককৃতের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park