1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

সালমান সাদিক
নাটোর জেলা প্রতিনিধি

লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর থানা পুলিশের অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মোঃ মুনসুপ আলী, এএসআই (নিঃ) মোঃ আনছার আলী ও সঙ্গীয় ফোর্স সরকারি পিকআপ ও মোটরসাইকেলযোগে বিশেষ অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে শুক্রবার (০৯ মে) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে লালপুর থানাধীন দুড়দুড়িয়া ইউনিয়নের রাজন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে হ্যাকিং চক্রের সদস্যদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ রাজন আলী (৩১), পিতা: মোঃ দোয়াবর, সাং- দুড়দুড়িয়া, থানা- লালপুর, জেলা- নাটোর।
২. মোঃ আহাদ আলী (১৯), পিতা: মৃত মজিবর রহমান।
৩. মোঃ তুষার আলী (২০), পিতা: মোঃ তুহিন আলী।
শেষের দুইজনের বাড়ি চকে-নায়ের, থানা- বাঘা, জেলা- রাজশাহী।

পুলিশ জানায়, আসামিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করত। পরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা নং-১৫, তারিখ: ০৯/০৫/২০২৬ ইং, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(২)(খ)/২২(২)/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park