1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালপুরে ঈদের দিনে সড়ক দূর্ঘটনায় যুবক নি*হ*ত!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সালমান সাদিক
নাটোর জেলা প্রতিনিধি

লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হওয়ার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালের দিকে লালপুর-রাজশাহী আঞ্চলিক সড়কের মাধবপুর পাকা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ কাদের (৩১) গন্ডবিল গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আঃ কাদের ঢাকা থেকে বাড়ি ফেরার পথে একটি অটোচার্জার গাড়িতে যাত্রী হিসেবে আসছিলেন। পথিমধ্যে মাধবপুর মোড় এলাকায় রাস্তার বাঁকে গাড়িটি টার্ন নেওয়ার সময় তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মে) সকাল ৭টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রাথমিক তদন্ত করেন লালপুর থানার এসআই (নিঃ) মিজানুর খোন্দকার।

পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ না করায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park