1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে মোট ১ লাখ ১২ হাজার ৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে নারীসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২,৮৬৭ পিস ইয়াবাসহ মোঃ আলম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। বিজিডি-১১২২ ডগ ‘হেক্টর’-এর সহায়তায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টেকনাফ থেকে ইয়াবা এনে কক্সবাজারে বিক্রির কথা স্বীকার করে।
এদিকে, চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব-৭ এর অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চেচুরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন— মো. সলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।
অন্যদিকে, কক্সবাজারের রামুতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী পাচারকারীকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park