1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

মাদকবিরোধী অভিযানে অসামান্য অবদান এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) নাছিম উদ্দিন।
৭ জুলাই (মঙ্গলবার) রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
রাজশাহীর মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসআই নাছিম উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন।

অপরাধ দমন ও মাদক নির্মূলে অনন্য ভূমিকা রাখার জন্য মাসিক কল্যাণ সভায় তাঁকে রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলা উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ হিসেবে মনোনীত করা হয়।

এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এসআই নাছিম উদ্দিন বলেন, এই অর্জন আমার একার নয়, এটি পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। মাননীয় পুলিশ সুপার স্যারের এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। রাজশাহীকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান আগামীতেও চলমান থাকবে।

পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। নাছিম উদ্দিনের মতো কর্মকর্তাদের এই সাফল্য অন্যান্য পুলিশ সদস্যদেরও সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।
উক্ত মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park