1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি।

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পঠিত

বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিউজ২১-এর রিপোর্টার আরিফুল হক রনি।

শনিবার রাজশাহী পুলিশ লাইন সংলগ্ন একটি মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব সিকদার।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান পাভেল ইসলাম মিমুল এবং সহ-সভাপতি পদে বাংলাদেশ ক্রাইম বার্তার রিপোর্টার হাবিবুর রহমান হাসান মৃধা নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর রিপোর্টার মাসুদ রানা নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলার গৌরবের রিপোর্টার বাণী ইসরাইল হিটলার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক দিনরাত্রির এনসার খান আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীরুল আলম তোহা, দপ্তর সম্পাদক পদে গ্রিন টেলিভিশনের তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক পদে দৈনিক উপচারের ওমর আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আরবিসি নিউজের রোজিনা আক্তার রোজী।

নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার ইয়াকুব সিকদারের সাথে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, অ্যাডভোকেট মফিজুর ইসলাম, আল আমিন হোসেন ও কবির হোসেন।

ভোটগ্রহণ চলাকালে নির্বাচন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন,দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ।

এর আগে কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি এবং রাজশাহী মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বারিউল আলম শান্ত।

দিনব্যাপী সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত গণমাধ্যমকর্মীরা। নবনির্বাচিত নেতৃত্ব রাজশাহীর সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park